

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়ে গেল লুমিনাস গ্রুপের ‘মেগা উদযাপন ও স্বীকৃতি অনুষ্ঠান-২০২৬’। ‘স্বপ্ন, পরিকল্পনা, কর্মপ্রয়াস ও সাফল্য অর্জন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সফল উদ্যোক্তা ও কর্মকর্তাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি জানাতে এ আয়োজন করা হয়।
আজ বুধবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করে ‘গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস’। ‘গ্লোরিয়াসের সাথে আপনার স্বপ্ন গড়ুন’—এই প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সফল প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন লুমিনাস গ্রুপের পরিচালক রুহুল আমিন, আবু ইউসুফ, প্রশিক্ষণ ও উন্নয়ন (টি অ্যান্ড ডি) বিভাগের পরিচালক সারওয়ার হোসাইন, ডিরেক্টর ফাইন্যন্স জাফর উল্লাহ পাটওয়ারী, প্রশাসন বিভাগের পরিচালক আনোয়ার হোসেন এবং পরিচালক (এলএআইএল) কৃষিবিদ মমিনুল ইসলাম মুনেম প্রমুখ। বক্তারা তরুণদের স্বাবলম্বী করা ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ সাফল্য অর্জন করায় লুমিনাস গ্রুপের ‘ইম্পেরিয়াল ডিরেক্টর’ খেতাবে ভূষিত করা হয় তরুণ সফল প্রতিনিধি আরএম রাসেলকে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরএম রাসেল বলেন, “বিশাল সাফল্য কোনো উপহার নয়; এটি কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং হাল না ছাড়ার মানসিকতার ফসল। সঠিক পরিকল্পনা ও কঠোর সাধনাই একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।”
অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান গ্লোরিয়াস অ্যাসোসিয়েটসের কর্মকর্তারা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও নতুন স্বপ্নের বাস্তব রূপায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তারা। ভবিষ্যতে গ্রাহকসেবার মান বৃদ্ধি ও যৌথ উদ্যোগের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সফল সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপস্থিত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম চত্বর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রি.














