পঞ্চগড়ে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পিআইবি’র কর্মশালা

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে কর্মরত সকল প্রকার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কতৃক আয়োজিত গনমাধ‍্যমে অপপ্রচার এবং অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব‍্য বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় সার্কিট হাউজ কনফারেন্স রুমে।

উক্ত অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন এর সভাপতিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম (চেয়ারম‍্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল) বিশেষ অতিথি জনাব মোঃ আবু সাইম ( পুলিশ সুপার পঞ্চগড় )রিসোর্স পার্সন জনাব মোঃ আব্দুস সবুর সচিব (যুগ্নসচিব)বাংলাদেশ প্রেস কাউন্সিল। সহযোগিতা করেছেন জেলা প্রশাসন পঞ্চগড়। প্রধান অথিতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম গনমাধ‍্যমে অপসাংবাদিক ও অপপ্রচার এবং অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব‍্য বিষয়ে বিস্তারিত অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন। কর্মশালায় জেলায় কর্মরত ৫৪ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। কর্মশালায় অংশ গ্রহনে যে সমস্ত সাংবাদিক অংশ গ্রহন করেন তার মধ‍্যে রয়েছেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন চ‍্যানেলের মোশাররফ হোসেন. সাধারন সম্পাদক ও নিউজ ২৪ চ‍্যানেলের সরকার হায়দার, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ, শহিদুল ইসলাম শহীদ ( দেশ রুপান্তর) এ হোসেন রায়হান ( দৈনিক আমার দেশ) ইকবাল বাহের (আমার সংবাদ) আবু নাঈম (বাসস) পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃরাসেদুজ্জান রাসেদ ( সময়ের আলো) সাধারন সম্পাদক ডিজার হোসেন বাদশা( বাংলা টিভি) আরও যারা কর্মশালায় অংশ গ্রহন করেছেন মোঃএনামুল হক ( দি বাংলাদেশ টুডে, দৈনিক জনতা, নবধারা) সোহাগ হায়দার ( সময় টিভি) রনি মিয়াজী(যমুনা টিভি) আব্দুর রউফ(চ‍্যানেল এস) কামরুল ইসলাম কামু ( দৈনিক খবর) ওমর ফারুক (দৈনিক এই সময়) শেখ সম্রাট হোসেন ( ইনকিলাব) মোঃসাদেকুজ্জামান সোহেল ( যুগের আলো) মোঃসাইদুজ্জামান রেজা ( নাগরিক টিভি) সায়েদ হোসেন শান্ত ( এক্সপ্রেস) বাধন (দৈনিক লোকায়ন) মোঃলেহাজ উদ্দিন ( দৈনিক স্বাধীন দেশ) জামিল চৌধুরী ডলার ( মোহনা টিভি) রহিম আব্দুর রহিম ( নিউ এজ) আবু সালেহ রহিম ( দৈনিক খবর পত্র) সহ আরও অনেক সাংবাদিক উপস্হিত ছিলেন।

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like