ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মোঃ ইয়াছিন হোসেন পলোয়ানের আয়োজনে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩ টায় ফরিদগঞ্জ টাইমস এর কার্যালয়ে পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইত্তেফাক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান,

সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে ও তারেক রহমান তারুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জামাল মিজি, লেখক ফোরামের কে এম নজরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন পলোয়ান সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালের সমাজ পত্রিকার আট বছরের পথচলায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনা শেষে অতিথিদের উপস্থিতিতে বর্ষপূর্তির কেক কাটা হয়।

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy