ফরিদগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদগঞ্জ ( চাঁদপুর) সংবাদদাতা:

উপজেলার ১৫ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় উঠতি রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর/ ২০২৬ দিন বৃষ্টিতে শাকসবজি, সরিষা, আলুসহ বিভিন্ন জাতের ফসলের ক্ষেত গুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এভাবে তিন দিন বৃষ্টি থাকলে বেশিরভাগ ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়ে পড়বে এমনটাই জানিয়েছেন কৃষক ও সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তা।

কৃষক রেজা মুন্সী, মাসুদ মাল, জাহিদ জানান, আমরা লাল শাক মুলা বরবটি লাউ কুমড়ো সহ শাকসবজি ও তৈলবীজ শস্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। টানা গুড়গুড়ি বৃষ্টিতে ক্ষতির মাত্রা বেরিয়ে চলছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর কল্লোল সরকার জানান, বৃষ্টির ফলে উঠতি রবিশষ্য সহ শাক সবজির ক্ষতির সম্ভাবনা থাকছে। জলাবদ্ধতা এর মধ্যে উন্নতম একটি। এভাবে তিনদিন একটানা বৃষ্টি থাকলে ক্ষয়ক্ষতির ও বেড়ে যেতে পারে।

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy