
মাকসুমুল মুকিম :
ঢাকার দোহারের ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ১৬ ফেব্রয়ারী মঙ্গলবার ভোর ৬ টা হতে দোহার উপজেলার মৈনটঘাট, জয়পাড়া বাজার, থানার মোড় ও পালামগন্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জনকে জাটকা ইলিশসহ আটক করে আইনের ৫ ধারায় ১০০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এসময় ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত ১০০ কেজি ইলিশ ২ টি এতিম খানায় দেয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জ্যোতি বিকাশ চন্দ্র সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোহার, ঢাকা। এসময় দোহার থানা ও নৌপুলিশ সহযোগীতা করেন।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।







