
রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :
শিবচর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিনের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ই ফেব্রুয়ারি) রাএ নয়টা সময় শিবচর ললিতকলা একাডেমীতে অফিসে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

পরে পত্রিকাটির শিবচর প্রতিনিধি হায়দার আলী সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তারা বলেন, মানবজমিন গন মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকাগুলোর মধ্য মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় টিভি জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, অপূব চৌধুরী জয়,এস আই কামরুল, এস আই, আশরাফুল ইসলাম, হেলাল মোল্লা, মোঃ সোহাগ মুন্সী , রুবেল মোড়ল, প্রমুখ।







