
মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে মহামারী করোনার হাত থেকে রক্ষা করার প্রতিশেধক টীকা নিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকাজেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। নবাবগন্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু।
১৮ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে নবাবগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টীকা নিয়েছেন তিনি।
টীকা নেওয়ার পর নাসির উদ্দীন আহমেদ ঝিলু সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানান, করোনা কোভিড-১৯ শুরক্ষার জন্য আপনারা সকলে টীকা গ্রহণ করবেন।

সেই সাথে আমি নবাবগঞ্জ উপজেলায় দ্রুত টীকা পৌঁছে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং জনাব সালমান ফজলুর রহমান এম পি ঢাকা -০১ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ তাবির হোসেন খান পাভেল, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ।







