
মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি : নারী শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ডিটিজাল প্লাটফর্মে যোগ হয়েছে ওমেন এন্ড ই-কমার্স (উই) নামের একটি নারী উদ্যোক্তা সংগঠন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলক্লাবে ফেইসবুক ভিত্তিক নারী উদ্যোক্তা সংগঠন উই“র দেশিয় খাদ্য ও পন্য’র মেলার শুভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। এসময় তিনি বলেন দেশকে এগিয়ে নিতে শুধু সরকারের উপর ভরসা করে নয় বরং নারী পুরুষ সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহাম্মেদ পলক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা। তার বাস্তবতার উদাহরণ হয়ে থাকল ওমেন এন্ড ই-কমার্স (উই) । এসময় মন্ত্রী আরো বলেন ৪জি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে নারীরা শুধুমাত্র উদ্যোক্তা নন তাদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরছে। নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছে উই প্লাটফর্ম। তিনি আরো বলেন ৫ লক্ষ নারীদের কর্মসংস্থানের পাশাপাশি নারীদের জন্য অনুদান, অফিস এবং আরো নতুন নতুন সুযোগ নিয়ে আসবে সরকার। তার জন্য সব থেকে বেশি অগ্রাধিকার পাবে উই এর নারীরা।
২দিন ব্যাপী আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশন ব্রিকম কে দোড়ায়সমি।
এসময় আরো বক্তব্য রাখন সংগঠনের সভাপতি নাসিমা আক্তার নিশা, কবির সাকিব, জুম প্লাটফর্মে বক্তব্য রাখেন সংগনের উপদেষ্টা সৌম্য বাসু প্রমুখ।
মেলায় সারা দেশের নারী উদ্যোক্তাদের তৈরি দেশিয় খাদ্য ও পণ্য সমূহের ১৫০টি দোকান সাঝিয়েছেন উদ্যোক্তারা। শুক্রবার ও শনিবার ২দিন ব্যাপী চলবে এ মেলা।







