
মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহারের মেঘুলা বাজারে মোবাইল কোটের অভিযানে জাটকা মাছ জব্দ করা হয়েছে। ১৯ ফেব্রয়ারি শুক্রবার সকালে দোহার উপজেলার মেঘুলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ জনকে জাটকা ইলিশসহ আটক করে আইনের ৫ ধারায় ১ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এসময় জাটকা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশ ২ টি এতিম খানায় দেয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জ্যোতি বিকাশ চন্দ্র সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় দোহার থানা পুলিশ সহযোগীতা করেন। জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।







