নবাবগন্জে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চবিদ্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাকসুমুল মুকিম :  বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত।

২১ শে ফেব্রুয়ারি রবিবার সকালে নবাবগন্জের কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদিতে এই ফুলেল শ্রদ্ধানিবেদন জানানো হয়।
পরে স্কুলের অডিটরিয়ামে মহান শহীদ দিবসের এক অনাড়ম্ভর অনুষ্ঠানমালা আয়োজন করে।আলোচনা সভা ও শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্যগন, শিক্ষকবৃন্দ,স্কাউট সদস্যরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

You might like