দোহার মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা সভা কক্ষে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৫২ সালে ভাষার জন্য শহিদ হওয়া সকল বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারি রবিবার সকালে দোহার  উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে মহান ভাষা দিবসের আলোচনা সভা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সহকারি কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আরো অনেকে।

You might like