মাদারীপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা খোকন তালুকদার

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন ২৮ ফেব্রুয়ারী। নয়টি ওয়ার্ডে ৫১,৭৭৮ একান্ন হাজার সাতশত আটাত্তর জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ২৪৭২৩ (চব্বিস হাজার সাতশত তেইশ) এবং মহিলা ২৬৭৫৫ ( ছাব্বিস হাজার সাতশত পঞ্চান্ন) নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানান জেলা রির্টানিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

শেষ মুহুর্তেও চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী জাহান্দার জাহানের গন সংযোগ।

আজ ২৬.০২.২০২১খ্রিঃ শুক্রবার সকালে মাদারীপুর জেলার শহস্রাধিক দলীয় নেতা কর্মীও সমর্থকদের নিয়ে পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের চরমুগরিয়া এলাকায় ধানের শীষের বিজয়ের লক্ষে গন সংযোগ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মাটিওগন মানুষের নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য মোঃনজরুল ইসলাম লিটু,গাউছ উর রহমান,রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব মিয়া,সাধারন সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু,ডাসার থানা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ,মোঃ লিটু,সায়েম বেপারী,জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খাঁন মফা,সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী,সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাহাদাত হোসেন,সাধারন সম্পাদক মাসুদ পারভেজ,বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার, ছাত্রদল নেতা মেহেদি হাসান জাকির,আব্দুল হাই,মামুন সিকদার,নজরুল ইসলাম, মোঃ সজিব খানসহ অসংখ্য নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় নেতা খোকন তালুকদার সাংবাদিকদের বলেন,প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সালাম পৌছে দিয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলছি শেষ ভালোতো সব ভাল। তাই শেষ নিরপেক্ষ ভুমিকা পালনের জন্য আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি। অন্যথায় সমস্ত নেতাকর্মী নিয়ে রুখে দাড়াব।

বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান বলেন,মাদারীপুরের পৌরসভা ও সদরে বিএনপি অনেক শক্তিশালী। নির্বাচনে সরকারি দল ও প্রশাসন দ্বারা বাঁধা গ্রস্ত না হলে ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষের বিহয় ১০০℅ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

You might like