

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহারে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।
১লা মার্চ রবিবার বিকালে উপজেলার বাঁশতলা, পালামগন্জ এলাকায় এই মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ড্রাইভিং লাইলেন্স ও হেলমেট না থাকায় মোবাইল কোটের মাধ্যমে ১৩ টি মামলায় চার হাজার নয়শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন দোহারের রাস্তায় ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। এ ব্যাপার গুলো আমরা কঠিন হস্তে দমন করবো।কারো কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
মোবাইল কোট পরিচালনা করতে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।







