ফরিদপুরের জমিদার বাড়ি সংরক্ষণের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানববন্ধন কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ঐতিহাসিক দর্শনীয় স্থান বাইশ রশি জমিদার বাড়ি (বাবু বাড়ি) । ফরিদপুর এর রাজেন্দ্র কলেজ যার নামে প্রতিষ্ঠিত হয় সেই রাজেন্দ্র বাবুর বাড়ি আজ নগ্ন থাবার শিকার। আজ সেই ঐতিহাসিক স্থান হুমকির মুখে। তাই ফরিদপুর এর ঐতিহ্য রক্ষায় ফরিদপুর এর সকল সেচ্ছাসেবী সংগঠন মিলে আজ ২ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুরের জমিদার বাড়ি শুধু ফরিদপুরের নয় সমগ্র বাংলাদেশেরঐতিহ্য স্থান। কতিপয় দুষ্কৃতকারী ভূমিদস্যু এই ঐতিহ্য ভেঙ্গে ফেলার চক্রান্ত শুরু করেছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ( বাবু বাড়ি) রক্ষা করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। জমিদার বাড়ি(বাবু বাড়ি) ফরিদপুরের ইতিহাস ও ঐতিহ্য বহন করে।

You might like