

নিজস্ব প্রতিনিধি :
রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, ৭ ই মার্চ বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠদিন। এ দিন স্বাধীনতার মহাকাব্য পাঠ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। যে স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ মা-বোনের ওপর জুলুম-অত্যাচার করা হয়েছে। এই স্বাধীনতা অর্জন ও নিপীড়িত মানুষের অধিকারের কথা বলতে গিয়ে বারবার জেলে যেতে হয়েছে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই স্বাধীনতা অর্জনের পর মুক্তভূমিতে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় বাঙালি। আর ৭ ই মার্চের মহান ভাষণ ছিল আমাদের বাঙ্গালী জাতির জেগে উঠার ও মুক্তির চুড়ান্ত সনদ।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। অথচ এই ৭ই মার্চের ভাষণ একটা সময়ে এই স্বাধীন দেশে প্রচার ও বাজানো ছিল নিষিদ্ধ।

তিনি আরো বলেন, এ ভাষণ সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বজ্রতুল্য ঘোষণা। যা কেবল একাত্তরেই নয়, বর্তমান সময়েও আমাদের প্রাণিত ও উজ্জীবিত করে চলেছে। বঙ্গবন্ধু আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন- তার দেখানো পথেই আমরা গড়ে তুলবো ‘সোনার বাংলা’।
শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ পালনের প্রস্ততিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে কায়েতপাড়ার নাওড়াস্থ্য চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, থানা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ন সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামান ব্যাপারী, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার, ইউপি সদস্য হাজী মতিন, আব্দুল হাই সহ অন্যরা।







