মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে বর্ধিত সভা

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) করেসপন্ডেন্ট :  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। দলের কেন্দ্রীয় নির্দেশনা মতে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী করা সম্ভব না হলে সর্বোচ্চ তিনজনের নাম তালিকাভুক্ত করার জন্য নির্দেশনা পাঠিয়েছে আওয়ামী লীগের।

তারই ধারাবাহিকতা, ভোলার মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬মার্চ সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া বিকাল ৫টায় হাজিরহাট ইউনিয়নের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় আওয়ামী লীগের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্তে সম্ভাব্য তিনজন প্রার্থীর তালিকা প্রস্তুত করে দলের উপজেলা ও জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণের স্বাক্ষর সহকারে দলের কেন্দ্রীয় অফিসে পাঠাতে হবে।

দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম হাওলাদারের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহে আলম ব্যাপারীর সঞ্চালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলার চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন মিয়া, দক্ষিণ সাকুচিয়ার চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার টিকেট মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অলিউল্লাহ কাজল প্রমুখ।

এ সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া।

You might like