দোহারে ১৭ মার্চ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহারে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২১উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ (সোমবার) দুপুরে দোহার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় এই দু’টি অনুষ্ঠান কি করে সুন্দর ও সাফল্যমন্ডিত করা যায় সে লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের সন্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, দোহার পৌর পৌকশলী মোঃ মশিউর রহমান, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো জসিমউদ্দীন জয়পাড়া কলেজ পিন্সিপাল মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কুসুম হাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুকসুদ পুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, দোহার থানা এ এস আই নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রাহিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান , আনসার ভিডিপির অফিসার সালেহা বেগম প্রমুখ।

You might like