দোহারের কুসুমহাটি ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন” ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়ন পরিষদে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও একশত এক তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে।

১৭ মার্চ বুধবার সন্ধ্যায় পরিষদ প্রাঙ্গনে কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর পর বিভিন্ন নেতাকর্মীদের বঙ্গবন্ধু কে নিয়ে বক্তব্য দেওয়া হয়। এর পর কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আনার কলি পুতুল, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ,এডভোকেট ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা করম আলী মোঃ শাওন ইসলাম, হারুন উর রশীদ, আবুল কামাল বিশ্বাস, কমল মজুমদার, আক্কাস ভূইয়া, শাহ স্বপন, আজাহার আলী, আসাদুজ্জামান আশা, নূরুল আমিন কফিল, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ আরো অনেকে।

You might like