কাকড়াজান ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলামকে সংবধর্না

টাংগাইল (সখীপুর) প্রতিনিধিঃ

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, ১নং কাকড়াজান ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম (বিদ্যুৎ) মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১-এ ভূষিত হয়েছেন। এই নিয়ে কাকড়াজান ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে শুরু হয় খুশির আমেজ। রবিবার বিকেলে ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদ মাঠে গণ সংবধর্ণার আয়োজন করা হয়। আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাংগাইল জেলা পরিষদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল।অনু্ষ্ঠানের উদ্ভোদন করেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শামছুল হক (বিএ বিএড) । এছাড়া আরও উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী।

You might like