

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহাঙ্গীর আলম (২২) ও মোঃ লাবু (১৯) নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা হতে গোপন সংবাদের ভত্তিতে সোমবার দিবাগত রাতে আটোয়ারী থানার এস. আই দীপেন্দ্রনাথ সিংহ এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী দু’জনকে আটক করে। মোঃ জাহাঙ্গীর আলম আটোয়ারী উপজেলার নামাজপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র এবং মোঃ লাবু একি উপজেলার কাঠালী পানপাড়া এলাকার আমিনুল ইসলামের পুত্র।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটোয়ারী উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।







