

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার : “বাংলাদেশের এক অনন্য অর্জন; স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন” এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুর শিবচরে দুই দিন ব্যাপী উন্নয়ন ও আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।
শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এই মেলা রবিবার শেষ হবে। করোনার কারনে মেলা ৩ দিনের পরিবর্তে একদিন কমানো হয়েছে।

বরিবার সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা প্রসাশন কার্যালয়, উপজেলা প্রকৌশলী কার্যালয়, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, উপজেলা সামজসেবা অধিদপ্তর, আমার বাড়ি আমার খামার, শিবচর থানা, ইসলামিক ফাউন্ডেশনসহ মোট ৩৪ টি স্টল রয়েছে। হরেক রকম উন্নয়ন দিয়ে সাজানো হয়েছে উন্নয়ন মেলার ষ্টলগুলোকে। উন্নয়নমেলার গেট সংলগ্ন থেকে সুন্দর করে সাজানো হয়েছে উপজেলা প্রসাশনের ষ্টল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের অংশ গ্রহন করেন। মেলার প্রতিটি স্টল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ আসাদুজ্জামান জানান, উন্নয়ন মেলায় সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান মিলে ৩৪ টি স্টল মেলায় অংশ নিয়েছেন এদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্ব এবং বর্তমান সরকারের কর্মদক্ষতায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে।
মোঃ আব্দুল আলিম উপ-সহকারী প্রকৌশলী বলেন, এই দেশে যত বড় বড় উন্নয়ন সব কিছু হয়েছে গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
এ ছাড়াও শিবচর উপজেলা প্রশাসন, কৃষি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, শিবচর সাব-রেজিষ্টার অফিস ষ্টল গুলোও সুন্দর করে সাজানো হয়েছে।
মেলায় আগত দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বক্তারা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের গৌরব উজ্জ্বল অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।







