ঢাকার নবাবগন্জে ইছামতী ছাত্র সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জে ইছামতী ছাএ সংগঠন এর উদ্যোগে স্বাস্থ্য উপকরণ মাস্ক বিতরণ করা হয়েছে।

৪ এপ্রিল রবিবার সকালে নবাবগন্জ উপজেলার বিভিন্ন স্থানে পথচারি ও অসহায় গরীব খেটে খাওয়া দিন মজুর গাড়ি চালক দের মাঝে প্রায় ৫ শত টি মাস্ক বিতরণ করা হয়েছে। ইছামতি ছাএ সংগঠনের সভাপতি ফয়সাল বলেন মূলত আমাদের এই কার্যক্রম টি হাতে নেওয়ার উদ্দ্যেশ্য হলো বর্তমান সময়ে কভিড ১৯ এর সংক্রামনের মাএা দিন দিন বেড়েই চলছে।

যার কারণে আমর লক্ষ করেছি সাধারণ জনগন রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করে না।
এ থেকে আমরা উদ্দ্যোগ গ্রহণ করি যে আমরা সাধারণ জনগনের মাঝে মাস্ক তুলে দেন।
এতে করে এতটুকু যদি সুবিধা হয়ে থাকে তবেই আমরা স্বার্থক।

এ সময় উপস্থিত ছিলেন ইছামতী ছাত্র সংগঠন নবাবগঞ্জ এর সকল সদস্যবৃন্দ।

You might like