

মাকসুমুল মুকিম দোহার -নবাবগন্জ (ঢাকা) : সারাদেশ যখন লকডাউন পালন করায় ব্যস্ত ঠিক তখনই ঢাকার দোহারে লকডাউনের প্রথম দিনে অভিযান পরিচালনা করা হয়েছে।
১৪ জনকে ৪২০০ টাকা জরিমানা
করোনা ভাইরাসের সংক্রমণ মাএা বেড়ে যাওয়ায় ৫ ই এপ্রিল হতে আগামী ১১ ই এপ্রিল পর্যন্ত সরকার কতৃক ঘোষিত লকডাউন দেওয়া হয়েছে পুরো দেশে। সে লক্ষ্যে ৫ই এপ্রিল রোজ সোমবার সকাল হতে সারাদিন মাঠে ছিল দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ প্রশাসন।

এর মাঝে দেখা মিলছে না কাউ কে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার চিএ । এক দিকে ক্রেতারা যেমন স্বাস্থ্যবিধি মানছে না ঠিক তেমন ই মানছেন না দোকানিরা।
সকালে জয়পাড়া বাজার এলাকায় সীমিত পরিসরে দোকানপাট খোলার চিএ চোখে পড়লেও বেলা গড়ানোর পর পর ই যখন দোহার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে আসে ঠিক তখন ই তড়িঘরি করে সমস্ত দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোহারের জয়পাড়া বাজার, লটাখোলা নতুন বাজার, বাঁশতলা মোড়, পালামগন্জ বাজার হয়ে কার্তিকপুর বাজার, মৈনট ঘাট এলাকা হয়ে পুনরায় থানার মোড়, রতন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় রাস্তায় অবস্থানরত পথচারিদের রাস্তায় বেড় হওয়ার কারণ জিজেসা করলে প্রায় লোক ই সঠিক উওর দিতে পারে নি।
এসময় অকারণে বাসা থেকে বের হওয়ার দায়ে ১৪ জনকে চার হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট, সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জেলা প্রশাসন থেকে নিয়নিয়তই অভিযান পরিচালিত হচ্ছে। লকডাউনের কথা শুনে সাধারণ মানুষ বাইরে বেশি বের হয়েছে। ফলে হাটবাজার ও মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান করছি। এবং আমরা আজ সারাদিন মাঠে থাকবো।
যে কোন উপায়ে হোক না কেন আমাদের দোহার কে সরকারি আইন মোতাবেক লক ডাউনের শতভাগ আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। আপনারা গণমাধ্যম কর্মীদের সহযোগিতা নিয়ে আমরা দোহারে শতভাগ কার্য়ক্রম সফল করতে চাই।







