রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ আরো ৫৫ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ২ হাজার ৮০জন

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ২৪ ঘন্টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়া সহ করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ জন। এনিয়ে রূপগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮০ জন। এ উপজেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৫ জন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরজাহান আরা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী পিসিআর ল্যাবে মোট ২১২ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শাজাহান ভুইয়াসহ ৫৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে কেউ যদি বেশি অসুস্থ্য হয়ে পরে তাদের জন্য হাসপাতালে আলাদা বেড প্রস্তত রাখা হয়েছে।

You might like