

রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মাঠে আছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা,রাজবাড়ী ২ তথা,পাংশা,কালুখালি ও বালিয়াকান্দি আসন থেকে বারবার নৌকার মনোনয়ন প্রত্যাশী,নেত্রী মুক্তি আন্দোলনের মহানায়ক, ১/১১ এর পরিক্ষিত সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে প্রতিহত করতে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

যারা ধর্মের নামে দেশে অশান্তি ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করুন। জনগনকে ধর্মের অপব্যাক্ষা সম্পর্কে সজাগ হতে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু। তিনি শুক্রবার জুম্মার নামাজের পূর্বে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাজারে ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন,আমাদের প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ মুসলিম। ধর্মের প্রতি তিনি অতি আন্তরিক। তার প্রচেষ্টায় সারা দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মান হচ্ছে। গঠিত হচ্ছে ইসলাম গভেষনা কেন্দ্র। একটি মহল এসব চায় না। তারা দেশে অশান্তি ছড়াতে চায়। হেফাজত হয়ে জ্বালাও পুড়াও করতে চায়।
সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময়কালে সাবেক ছাত্রনেতা শেখ সোহেল রানা টিপু বলেন,দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জ্বালাও পুড়াও বন্ধ করতে হবে। যারা অশান্তি ছড়াতে চায়,তাদেরকে প্রতিহত করতে হবে।







