

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালি উপজেলায় দক্ষিণ নওপাড়ায় ১৬ টি গাঁজা গাছ সহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে জেলা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বুধবারে প্রায় সকাল ১০ ঘটিকার সময় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানাধীন দক্ষিণ নওপাড়া সাকিনস্থ জনৈক সিরাজ মাস্টারের বাড়ীর অনুমান ১০০ গজ উত্তর পাশে ফাঁকা জায়গায় বেড়া বিহীন দৌচালা টিনের ঘরের মাচার নিচে থাকা ছোট ছোট ডাল যুক্ত সর্বমোট ১৬ টি গাঁজা গাছ সহ আসামী মোঃ আমিরুল ইসলাম(৪৬), পিতা-মৃত সামসেল শেখ, সাং-মধ্য নওপাড়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে ফরিদপুর মধুখালী থানার মামলা নং-১৮ (জিআর নং-৬৭/২০২১) তারিখ- ২৯/০৪/২০২১ ইং, ধারাঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনির ১৮ (ক) মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।







