রাজবাড়ীতে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ

শাকিল আদনান রাজবাড়ী প্রতিনিধি:
জননেত্রী শেখহাসিনা ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জননেতা শেখ সোহেল রানা টিপু ভাই এর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আজ সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে সেচ্ছাশ্রমে অসহায় কৃষক হূমায়নের ১ বিঘা জমিতে ধান কাটে ও মাথায় করে বাড়িতে পৌছে দেয়া হয়,

এ সময় উক্ত ধান কাটতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার সফল সভাপতি আল-আমিন বিশ্বাস নয়ন, এ ছাড়া উপস্থিত ছিলেন সাব্বির খান -যুগ্ম সাধারণ সম্পাদক, খোকন আহমেদ হৃদয় – সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখা, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ কালুখালি উপজেলা শাখার সহসভাপতি নাজমুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার হোসেন।

এ সময় করোনাকালীন সময়ে অসহায় কৃষকের পাশে সবাইকে আসার অনুরোধ করা হয়,রাজবাড়ী জেলার মানুষের পাশে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার সকল নেতৃবৃন্দ প্রয়োজনে পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে বলে আশ্বাস দেন।

You might like