চাঁদপুরে ৩টি আসনে জাসদ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা

সাইদ হোসেন অপু চৌধুরী :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুরের ১ আসনে জাসদ মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সোহেল, ২ আসনে অধ্যাপক হাসান আলী শিকদার এবং ৫ আসনে মোঃ মনির হোসেন মজুমদার মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ শাহজাহান সিরাজ, মতলব দক্ষিণ উপজেলা জাসদের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানীয়া, সাধারণ সম্পাদক মান্নান খান, জাসদ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি মিঠুন বিশ্বাস, জেলা যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কচুয়া পৌর যুব জোটের সভাপতি মোস্তফা কামাল, কচুয়া থানা যুবদলের সভাপতি মজিবুর রহমান, কচুয়া পৌর জাসদ সহ-সভাপতি খোরশেদ আলম, মতলব উত্তর উপজেলা জাসদের সহ-সভাপতি নজির উল্লাহ, মতলব উত্তর উপজেলা জাসদ নেতা হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

You might like