হাকীম সিদ্দিকুর রহমান প্রামাণিকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

 চাঁদপুর প্রতিনিধি :

আজ শনিবার (২ ডিসেম্বর) ১১ তম সভায় শ্রীপুর ল্যাবরেটরীজ (ইউনানী) এর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মনিরুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে প্রথম এজেন্ডায় এ শোক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় সর্বসম্মতিক্রমে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

শ্রীপুর ল্যাবরেটরীর ইউনানীর সিইও হাকীম সিদ্দিকুর রহমান প্রামানিকরে পিতা মরহুম আলহাজ্ব ইয়াছিন আলী প্রামানিক গত ২১ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টা ১৫ মিনিটে নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের চকহরিনারায়ন গ্রামের নিজ বাসভবনে শ্বাসকষ্ট জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঐ দিন বিকেল ৫টায় ১ম জানাযা এবং রাত ৮টা ৩০ মিনিটে ২য় জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাকীম সিদ্দিকুর রহমান প্রামানিকরে পিতা মরহুম আলহাজ্ব ইয়াছিন আলী প্রামানিক গত ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ৩ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তি জীবনে একজন পরোপকারী ও সদালাপী ব্যক্তি ইয়াছিন আলী প্রামানিক জনগনের সেবা ও অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জনকল্যান মূলক প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

হাকীম সিদ্দিকুর রহমান প্রামানিকরে পিতা মরহুম আলহাজ্ব ইয়াছিন আলী প্রামানিক মৃত্যুতে শ্রীপুর ল্যাবরেটরীজ ইউনানীর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মনিরুজ্জামান পাটওয়ারী সহ সকল কর্মকর্তা, কর্মচারী মরহুমের আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া দেশের সকল মৃত পরিবার-পরিজনসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণেও শোক প্রকাশ করে সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে ব্যবস্থাপনা পরিচালক। মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও তাদের আত্মার শান্তি কামনা করে সভায় এ মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামাল হোসেন (রুবেল), মোঃ নাঈম হাসান বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনির মিজি, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আরিফ ডাক্তার প্রমখ।

You might like