চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবি

জাহাঙ্গীর আলম ইমরুল :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্নেয়াস্ত্র মজুদ রাখা ও এর অবৈধ ব্যবহার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন কুমিল্লা-৭ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সমর্থক এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটৃর মধ্যে।

রবিবার (৩ ডিসেম্বর) এক প্রতিবাদ সভায় কুমিল্লা-৭ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সমর্থকরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সমর্কদের কাছে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে । তারা এসব অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু এক বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে অস্ত্র মজুদ, তার সমর্থকদের হুমকি দেয়ার অভিযোগ তোলেন।

টিটুর ওই বক্তব্যের প্রতিবাদে রবিবার (৩ ডিসেম্বর) চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রবীণ আওয়ামী লীগ নেতা দৌলতুর রহমান কমিশনারের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসম বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের নেতাকর্মীদের নামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র দেয়া বক্তব্য অন্যন্ত নিন্দনীয়।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু এক বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে অস্ত্র মজুদ, প্রতিপক্ষের লোকজনের উপর হামলা ও এক শতাংশ সমর্থকদের হুমকি দেয়ার অভিযোগ তোলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন নেতা-কর্মীরা।

চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মফিজুল ইসলাম বলেন- মুনতাকিম আশরাফ টিটু আওয়ামী লীগের সভাপতি হয়ে বিগত বেশ কয়েকটি নির্বাচনে প্রতিপক্ষের লোকজনকে অস্ত্র ঠেকিয়েছেন। তার ব্যবহৃত অস্ত্রগুলো চান্দিনাতে রয়ে গেছে। যে কারণে অস্ত্রের তথ্য তার কাছেই আছে। সে নিজে অবৈধ অস্ত্র ব্যবহার করে এবং আওয়ামী লীগের সভাপতি হয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্চাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মজুমদার মুকুল,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা যুব মহিলা লীগ সভানেত্রী রুবি আক্তার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

এসব বিষয়ে মুনতাকিম আশরাফ টিটু বলেন, আমি তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেছি। তারা উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

You might like