

জাহাঙ্গীর আলম ইমরুল :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ১১ আসনের মধ্যে রোববার ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার খন্দকার মু.মুশফিকুর রহমান রোববার সকাল থেকে বিকেল পযর্ন্ত জেলার ১১টি আসনের মধ্যে ৫টি আসনের মনোনযণপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন।
মনোনয়ন যাচাই বাছাই হয়েছে কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৫ আসনের মধ্যে। এই ৫ টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৩ জন প্রার্থী। যার মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। বাতিল করা হয় ২৬ জনের মনোনয়নপত্র। স্থগিত করা হয় ৯ জনের মনোনয়নপত্র।
এদিকে মনোনয়ন বাতিল হওয়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ জাহাঙ্গীর আলম সরকারের ছেলে মুরাদনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর এবং তাদের আইনজীবী এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, জাহাঙ্গীর সরকার গ্রুপের নেতা বাংগরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ স্থগিত হওয়া প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা জানান, মনোনয়ন ফিরে পেতে তারা আদালতের দ্বারস্থ হবেন।







