

জিএম মুছা :
তোমার অপেক্ষায় কেটেছে
কতো যে প্রহর তাই
নির্ঘুম কতো যে নিশি রাত
শুধু দিন গুণে যাই ।

সাত সাগর রক্ত দিয়ে তাই যে
কিনেছি আজ তোমায়,
স্বাধীন সোনার এই বাংলাদেশ
লাশ ভাসিয়ে গঙ্গায়।
তুমি আসবে বলে আমরা
জেগে আছি সবাই ।
স্লোগান তুলে মিছিল নিয়ে
দলবেঁধে তাই সবাই,
ভাষা আন্দোলনের পথ ধরে
আনবো বলে বিজয়।
রক্ত দিয়ে করেছি স্বাধীন
বিজয়ের গান তাই গাই।







