রায়পুরে ৩ প্রার্থী ছাড়া বাকি ৮ প্রার্থীদের চিনেন না ভোটার

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১জন বৈধ প্রার্থী লক্ষ্মীপুর -২ রায়পুর ও আংশিক সদর আসন থেকে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছেন,

তারা হচ্ছেন ১- এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন (আওয়ামী লীগ) – নৌকা।
২- বোরহান উদ্দিন আহমেদ – (জাতীয় পার্টি) – লাঙ্গল।
৩- আবদুল্লাহ আল মাসুদ ( তৃণমূল বিএনপি)- সোনালী আঁশ।
৪- চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (স্বতন্ত্র) – তরমুজ।
৫-জহির হোসেন ( বাংলাদেশ সুপ্রিম পার্টি) – একতারা।
৬- মোঃ আমির হোসেন ( জাসদ) – মশাল।
৭- মোঃ ইমাম উদ্দিন ( বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) – ছড়ি।
৮- মোঃ ফরহাদ মিয়া ( বাংলাদেশ কল্যান পার্টি) – হাতঘড়ি।
৯- মোঃ মনসুর রহমান দাদন গাজী (বাংলাদেশ কংগ্রেস) – ডাব।
১০- মোঃ মোরশেদ আলম ( ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ) – চেয়ার।
১১- মোঃ শরীফুল ইসলাম ( বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) – মোমবাতি।

ভোটার আবুল হাসেম, জয়নাল, লতিফ, রহমান আরো কয়েকজন বলেন, লক্ষ্মীপুর -২ রায়পুর ও আংশিক সদর আসন থেকে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছে, তাদের মাঝে এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন (আওয়ামী লীগ) – নৌকা প্রতীক, তার স্ত্রী আমাদের রায়পুরের মেয়ে, চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (স্বতন্ত্র) – তরমুজ।
বোরহান উদ্দিন আহমেদ মিঠু – (জাতীয় পার্টি) – লাঙ্গল সে ও আমাদের রায়পুরের,এই তিনজন কে ছাড়া আমরা বাকি প্রার্থীদের চিনি না।

সাবেক এমপি শহীদুল ইসলাম পাপুল’র সহধর্মীনি মিসেস সেলিনা ইসলাম স্বতন্ত্র থেকে নির্বাচনে আসার সিদ্ধান্ত মহামান্য হাইকোর্টের রায় অবলম্বনে নির্বাচন অফিস চুড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করতে পারেন বলে প্রাপ্ত তথ্যে জানাযায় ।।

You might like