

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে যন্ত্রসংগীত সন্ধ্যা। সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব’ শীর্ষক ব্যতিক্রমী এই যন্ত্রসংগীত সন্ধ্যা।

কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত এ যন্ত্রসংগীত সন্ধ্যায় বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর মূর্ছনায় ভরে উঠে শিল্পকলা একাডেমী প্রঙ্গণ।
শিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাসের সরোদ ও বাঁশি, সুব্রত বিশ্বাসের সেঁতারের রাগ ইমন ও রাগ ভৈরবীর সুর মূর্ছনায় বিমোহিত হন দর্শক শ্রোতারা। এসময় বেহালায় ছিলেন রাসেল দেওয়ান এবং তবলা পরিবেশন করেন সঞ্জয় দেব।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংস্কৃতিজন হাসান ইমাম মজুমদার ফটিক, বদরুল হুদা জেনু, শাহজাহান চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল।







