

সাইদ হোসেন অপু চৌধুরী :
জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর ২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের প্রচারনায় সাধারণ মানুষের ঢল নেমেছে ৷

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর ২ আসনের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ,নায়েরগাঁও এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় আসলে এলাকার লোকজন তাকে বরন করে নেন। এরপর প্রচার প্রচারনায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে ওই এলাকা লোকে লোকারন্য হয়ে পড়ে।
এ সময় জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করে এম ইসফাক আহসান বলেন, আপনাদের কাছে এসেছি আপনারা সবাই ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকেএমপি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
৭ জানুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়ে ইসফাক আহসান বলেন, আমি এমপি নির্বাচিত হলে চাঁদপুর ২ আসন মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে মতলবকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, মতলব কে সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত করতে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ঈগল মার্কায় ভোট দিবেন৷ আমাদের জয় নিচ্শিত ইনশাআল্লাহ ৷
ক্যপশন: চাঁদপুর -২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক এম ইসফাক আহসান গতকাল নারায়ণপুর ,নায়েরগাঁও এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেন।







