ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ জামে মসজিদে বাদ আসর এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এতে অংশ নেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ইউএনও অফিসের সিএ আমির হোসেন, চীফ রিপোর্টার মোঃ মনির হোসেন, রির্পোটার মোঃ ফারুক হোসেন প্রমূখ।

মুনাজাত পরিচালনা করেছেন, খতিব মাওঃ হাবিবুর রহমান। দোয়া মোনাজাতে দেশ ও জাতীর জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।

You might like