ফরিদগঞ্জে নির্বাচনী কথা কাটাকাটিতে আহত ২

ফরিদগঞ্জ সংবাদদাতা :

নির্বাচন নিয়ে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে মারামারি এবং গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু‘জন আহত। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা ও আওয়ামীলীগ নেতা মামুন গাজী থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে এস এম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ্য করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ্য করেছেন। বুধবার (৩ জানুয়ারী) সকালে এই ঘটনা ঘটে। সকালে পৌর এলাকার কলেজ গেইট এলাকার আবুল বাশারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথাকাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় ওই চায়ের দোকানের চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস সোহেল রানা বলেন, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন। অপরদিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার (৩ জানুয়ারী) সকালে তিনি আবুল বাশারের চায়ের দাকানের সামনে গেলে মামুন গাজী তার সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং তার উপর হামলা করে।

এক পর্যায়ে তার গায়ে কেটিলর গরম পানি ছুড়ে মারেন। এতে তিনি আহত হন। ফরিদগঞ্জ থানা পুলিশ উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

You might like