ফরিদগঞ্জে কনকনে ঠান্ডা আর পাউবি’র উদাসীনতায় বোরো আবাদে কৃষকরা বিপাকে

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জসহ সব কটি উপজেলায় শীতের প্রকোপ সোমবার থেকে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার কন কনে ঠান্ডা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে।সাধারণ খেটে খাওয়া মানুষজন সহ দিনমজুররা কষ্টে দিনাতিপাত করছে। চরাঞ্চলগুলোতে বোর ধান আবাদের উপযুক্ত সময় শুরু হলেও শীতের প্রকোপ আর পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে সিআইপি বেড়ি বাঁধের ভেতরের পানি নিষ্কাশন না করায় ধানের চারা রোপন করতে পারছেনা। শুধু তাই নয়, চরগুলোর মৎস্য চাষিরা পানি না কমানোর কারণে মাছ ধরতেও বেকায়দায় পড়েছে। এমন পরিস্থিতিতে কৃষকরা নিধারুণ ভোগান্তিতে পড়েছে।

কৃষকদের মধ্যে মাসুদ আলম, আতিক, কালুসহ অনেকেই জানান, আমরা সঠিক সময়ে বোর আবাদ করতে পারছিনা। পানি উন্নয়ন বোর্ডে পানি অপসারণ না করার করণে।

মৎস্য চাষি আর্জু, নাজিমউদ্দিন, তারেক ,সুমনসহ অনেকেই জানান, আমরা নির্দিষ্ট সময়ে মাছ ধরতে পারছিনা। পানি উন্নয়ন বোর্ড পানি নিষ্কাশন না করায় আমরা মাছ ধরতে পারছিনা , তাছাড়া দিন দিন মাছের দাম কমে যাওয়ায় আমরা আর্থিকভাবেও লোকশানে পড়তে হচ্ছে। তাছাড়া বোর আবাদ করা ও বাধাগ্রস্থ হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, আমি গত ১০দিন আগে পানিউন্নয় বোর্ড চাঁদপুরকে পানি অপসারনের জন্য চিঠি দিয়েছি। তারা অপসারন করবে বলেছে। এ রিপোর্ট লিখা কালিন মঙ্গলবার বিকেল পর্যন্ত পানি অপসারনের কোন পরিস্থিতি চোখে পড়েনি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন মঙ্গলবার ইত্তেফাককে জানান, আমরা ১ জানুয়ারী/২০২৪ইং হতে সিআইপি বাঁধের ভিতরে পানি ঢ়ুকানো শুরু করেছি। জেলার ৬টি উপজেলার উঁচু এলাকাগুলোতে ইচকিম পরিচালনার জন্য পানি সরবরাহ করতে হয়। তাই আমার পরামর্শ হলো নীচু এলাকাগুলোতে পাম্প মেশিনে পানি নিষ্কাশন করা দরকার। তাছাড়া এ বিষয়ে আমাদের খালগুলো খননের জন্য মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া যাবে।

কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম ভুট্্রু জানান, আমাদের বোর আবাদের লক্ষ্য মাত্রা ১০হাজার ৯০ হেক্টর , এ পর্যন্ত মাত্র ৬শত ৫৫ হেক্টরে বোর চারা রোপন সম্পন্ন হয়েছে।

You might like