ফরিদগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী শফিকুর রহমান জয়ী

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারী) রাতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসারের কার্যালয় থেকে এই ঘোষণা দেয়া হয়।

ঘোষিত ফলাফলে মোট ১১৮টি কেন্দ্রে শফিকুর রহমান (প্রতীক-নৌকা) ৩৬৪৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া(প্রতীক ঈগল) ভোট পেয়েছেন ৩৫৪২৫ ভোট। ভোটের ব্যবধান ১০৩৩ ভোট।

এছাড়া জালাল আহমেদ (প্রতীক –ট্রাক) পেয়েছেন ১৮৭৬৭, এনপিপি প্রার্থী আব্দুল গনি(প্রতীক-আম) পেয়েছেন ২০৮ভোট, বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (প্রতীক- নোঙ্গর) পেয়েছেন ১০৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ (প্রতীক- লাঙ্গল) পেয়েছেন ৫৯০ ভোট, তৃনমূল বিএনপি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার (প্রতীক- সোনালী আঁশ) পেয়েছেন ৩৬০ ভোট , তরিকত ফেডারেশন প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (প্রতী- ফুলের মালা) পেয়েছেন ২০১ ভোট।

You might like