চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ২ প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা করা হয়েছে।

গতকাল ২৪ জানুয়ারী বুধবার চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন।

এ সময় চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্হ হক হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ঔষধের মেয়াদ উত্তীর্ণ তারিখ (২০২২) মুছে নতুন করে মেয়াদের তারিখের (২০২৬, ২০২৯) স্টিকার ঘাম দিয়ে লাগানো হয়। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে। মেয়াদোত্তীর্ণ ঔষধে স্টিকার লাগানোর অপরাধে হক হোমিও হল কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

সেবা মূল্য তালিকা না লাগানো ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে মাহফুজ ডেণ্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

২ টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন রুবেল।তাকে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকশ টিম।

You might like