

সাইদ হোসেন অপু চৌধুরী :
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুরের আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা গতকাল ২৬ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, বাজার অস্থিরতার অনেক কারনের মধ্যে অন্যতম কারন হচ্ছে আমরা নীতি নৈতিকতাকে বজায় রেখে কাজ করছি না। সকলেই মুনাফার পিছনে ছুটছি। কিন্তু দেশের কল্যানে যে সকলের কিছু করার আছে সেটা আমরা ভুলে যাচ্ছি।
আমাদের সবার পরিশ্রমীহতে হবে। তাহলে সকলের পরিশ্রমে দেশের অনেক কল্যানকর কাজ হবে। আমার সরকারি বাসভবনে আমি কিছু আলু চাষ করেছিলাম তাতে প্রায় ৭০ কেজি আলুর ফলন হয়েছে। এছাড়াও আমি শীতকালীন সবজির চাষ করেছি। এতে করে আমি কিছু টাটকা শাকসবজি খেতে পেরেছি। প্রত্যেকে যদি যার যতটুকু মাটি রয়েছে তাতে কিছু ফলন ফলাই বা ফল গাছ লাগাই তাহলে নিজের খাবারের অনেক কিছু আমরা টাটকা পেতে পারি। তাতে করে বাজারের উপরও চাপ কমবে বলে আমি মনে করি।
জেলা প্রশাসক শিশুদের মুখরচক খাবারের প্রসঙ্গে বলেন, আমরা আমাদের শিশুদের দোকানের চটকদার মুখরোচক খাবার খাইয়ে থাকি। বিশেষ করে চিকেনের গ্রীল, এটা যে প্রক্রিয়ায় তৈরি করা হয় তাতে করে এ খাবারের মধ্য দেহে ক্যান্সার রোগের বাসা বাধতে পারে। গ্রীলসহ ফাস্টফুড খাবার থেকে আমাদের শিশুদের দূরে রাখতে পারলে শিশুরা অনেক মেধা সম্পন্ন ও স্বাস্থ্যসম্মতো হয়ে গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপর্স) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি রহিম বাদশা, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি তমাল কুমার ঘোষ, সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
জেলা ক্যাবের ব্যাংকার মুজিবুর রহমান ও মোঃবিপ্লব সরকারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাধারন সম্পাদক কাদের পলাশ, বিএসটিআই কুমিল্লার পরিদর্শক আমিনুল ইসলাম শাকিল, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, সাধারন সম্পাদক নাজমুল আলম পাটোয়ারী, জনতা ফুডের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দীন,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বিসিডিএস সহ সভাপতি সুভাষ সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমা, খাদ্য পরিদর্শক নাছির উদ্দীন, রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল আলম লালু, যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান আখন্দ, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা স্যানেটরী ইন্সপেক্টর নজরুল ইসলাম, জেলা কৃষি বিপনন কর্মকর্তা কামরুজ্জামান রুপম,জেলা ক্যাব সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক আহমেদ, সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বিপ্লব চক্রবর্তী, আসমাসহ আরো অনেকে।







