

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৮ ফেব্রুয়ারী ২০২৪
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মেয়র প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই রাতদিন প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। মেয়র পদের চার প্রার্থী দিনরাত এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রচারনার সময়ে প্রার্থীরা নগরীর অতীতের কর্মকান্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোট দেয়ার অনুরোধ জানান।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা বিরামহীন ছুটছেন নগরীর ২৭টি ওয়ার্ডের অলিগলি। নগরীর উন্নয়নের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুধু প্রার্থীরাই নয়, তাদের কর্মী-সমর্থকদের প্রচারও এখন তুঙ্গে। সব মিলিয়ে কুমিল্লা সিটি নির্বাচন জমজমাট হয়ে উঠেছে।

এবার মেয়র নির্বাচনে চারজন প্রার্থী হয়েছেন। এর মধ্যে তাহসীন বাহার ‘বাস’ প্রতীক, মনিরুল হক ‘টেবিলঘড়ি’ প্রতীক, মোহাম্মদ নিজামউদ্দিন ‘ঘোড়া’ প্রতীক ও নূর উর রহমান মাহমুদ তানিম ‘হাতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহসীন বাহার স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর মাহমুদ তানিম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। মনিরুল হক দুবারের সাবেক মেয়র। আর নিজামউদ্দিন গত নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৯৯ ভোট পান।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা (সুচি) বাস প্রতীকে প্রচারণা চালান নগরীর ২৩ নম্বর ওয়ার্ড উত্তর চাঙ্গিনী এলাকায়। সূচনা তার প্রচারে বলেন, “নগর পিতা, নগর মাতা আমি বুঝি না। আমি নগর কন্যা হয়ে কুমিল্লার মানুষের সেবা করতে চাই। নগরীর মানুষ সবসময় আমার বাবার পাশে ছিল, আছে এবং থাকবে। আশা করছি, বাবার মতোই সকলে আমার পাশে থাকবেন।৯ মার্চ বিপুল ভোটে বিজয়ী হয়ে আপনাদের নিয়েই আমি জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট কুমিল্লা উপহার দেব।
সেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর সিডিপ্যাথ হসপিটাল এলাকা থেকে গণসংযোগ শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন।
অপর দিকে কুসিকের সাবেক মেয়র সাবেক বিএনপি নেতা ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু নগরীর নগরীর ৩ নম্বর ওয়ার্ড শাসনগাছা এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। যেখানে যাচ্ছেন, সেখানেই সাড়া পাচ্ছেন দাবি করেন। তিনি অভিযোগ করেন গেলো শনিবার এক কর্মীকে মারধর করা হয়েছে। তিনি বলেন, মাঠে গণজোয়ার দেখে তার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলে এ মেয়র প্রার্থী অভিযোগ তুলেছেন। তিনি বলেন,“রাতের আধাঁরে আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি নির্ববাচন কমিশনের কাছে দাবি জানাই- সিসি ক্যামেরা দেখে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সুষ্ঠু নির্বাচন হলে ঘোড়া মার্কার বিজয় সময়ের ব্যাপার।
গণসংযোগ করেছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে প্রচারণা চালান নগরীর ছাতিপট্রি, রাজগঞ্জ এলাকা থেকে। তিনি হাতি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। তানিম বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কুমিল্লার মানুষ অপেক্ষা করছে। আর অশুভ শক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে; তবে এতে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনাররা চাচ্ছেন, নির্বাচন যেন জমজমাট ও উৎসবমুখর হয়।”
সাবেক কেন্দ্রিয় সেচ্ছাসেবকদল নেতা মেয়র প্রার্থী ঘোড়া প্রতিকের নিজাম উদ্দিন কায়সার প্রচারণা চালান। তিনি বলেন, তরুণেরা এবার আরও বেশি করে ঘোড়া প্রতীকে ভোট দেবেন। ভোটাররা প্রতিশ্রুতি দিচ্ছেন যে, যেহেতু পরিবর্তনের স্লোগান আমিই তুলেছি, এজন্য তারা আমার সঙ্গেই থাকবেন। পরিবর্তনের জন্য আজ হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।”
২০২২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে তৎকালীন মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে মেয়র রিফাতের মৃত্যুতে পদটি আবার শূন্য হয়।
আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ- নির্বাচনে মেয়র পদে ২৭টি ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের ৪৮ ঘন্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা। কুমিল্লা সিটি কর্পোরেশনের মোট ভোটর ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন এবং মোট ভোট কেন্দ্রে ১০৫টি। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।







