মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

মনপুরা প্রতিনিধি :

মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। অনুষ্ঠান শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সহকারী অধ্যাপক(বাংলা) জুড়ান চন্দ্র মজুমদার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম, মনোয়ারা বেগম মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম। এই সময় আমন্ত্রীত অতিথিবৃন্দ,কলেজের সকল শিক্ষকবৃন্দ,ছাত্রীবৃন্দ ও সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

You might like