বাবুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বোগদাদ বাস খাদে : আহত ৩

গাজী মো. মহসিন: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে বোগদাদ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৫০) নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এই ঘটনায় বাসের হেলপার সহ দুই যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩০ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মহাসড়কের বাবুরহাটের বিসিক শিল্প নগরী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি দুপুর সোয়া ১টার দিকে বাবুরহাটের বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ এসে ও স্থানীয়দের সহায়তায় বাস উদ্ধারের তৎপরতা শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মহসীন আলম বলেন, দূর্ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাসটি ক্রেন দিয়ে টেনে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মালিক পক্ষ। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like