
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি: ০১ মে ২০২৪
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঞ্চল্যকর ৩য় শ্রেণী পড়ুয়া ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করেছে র্যাব।

বুধবার সকালে কুমিল্লার নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৯ এপ্রিল কুমিল্লার সদর দক্ষিণে নয় বছরের এক শিশুকে স্কুল থেকে ফেরার পথে একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণসহ নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। ধর্ষণসহ হত্যার ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।
এরই পেক্ষিতে অভিযান চালিয়ে র্যাব ৩০ এপ্রিল রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেপ্তার করে।
সে সদর দক্ষিন উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে।
প্রকাশিত : বুধবার, ০১ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন







