

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : :
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন দু‘মুখী লড়াইয়ে চলছে। সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে চিংড়ি প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ নেতা খাজে আহমদ মজুমদার এক বিশাল হুন্ডা শোডাউন করেছে। অপরদিকে আনারস প্রতীকের প্রাথী ও অঅওয়ামীলীগ নেতা আমির আজম রেজার একটি বনার্ঢ্য শোডাউন বের করা হয়েছে। ৫ চেয়াম্যান প্রার্থীর মধ্যে তিনজন মনোয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে প্রত্যাহারকৃত দুই চেয়ারম্যান প্রার্থী এক প্রার্থীকে সমর্থন দিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমির আজম রেজার পক্ষে সমর্থন জানান।

এসময় অপর দুই প্রার্থী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অর্থবহ করতে অংশগ্রহণমূলক ও প্রতিদ্ব›িদ্বতা মূলক করার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আলোচনা পূর্বক আমির আজম রেজা প্রতি সমর্থন ব্যক্ত করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। আগামীতে আমির আজম রেজার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন, আলিম আজম রেজা প্রমুখ।
এদিকে অপর প্রার্থী সাইফুল ইসলাম রিপনের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি আমার রাজনৈতিক অভিভাক এ্যাড. জাহিদুইল ইসলাম ভাইয়ের নির্দেশে মনোনয়ন দাখিল ও প্রত্যাহার করেছি।
উল্লেখ্য, ফরিদগঞ্জে ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোববার (১২ মে) চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
ফরিদগঞ্জে দাখিল ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২২৪জন
ফরিদগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২৪জন। এর মধ্যে এসএসসিতে ১৩৭জন, দাখিলে ৮৬জন ও এসএসসি কারিগরি শাখায় ১জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাশ করেছে দাখিলে ৮টি প্রতিষ্ঠান, কারিগরিতে ১টি এবং এসএসসিতে ২টি প্রতিষ্ঠান। এসএসসিতে মোট ৪৪২৯জন শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৩৪৬৯ জন। পাশের হার ৭৮ ভাগ। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৫জন। দাখিলে ১৮১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৯৪জন। পাশের হার ৮৮ ভাগ। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাঁসা ফাজিল মাদ্রাসা থেকে ১৩জন।
প্রকাশিত : মঙ্গল বার, ১৪ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন







