
শাহীন আলম :
লক্ষ্মীপুরের রামগতিতে সংবাদ সংগ্রহের কাজে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এসএ টিভি ও জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর, স্থানীয় দৈনিক রব পত্রিকার সম্পাদক এম এ শহীদ।


শুক্রবার (১৩ মার্চ) লক্ষ্মীপুর থেকে লোকাল বাসে রামগতি আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।
স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করেন।
সে অজ্ঞান থাকায় কি কি হারিয়েছে জানা না গেলেও ধারনা করা হচ্ছে ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ও আইডি কার্ড, নগদ টাকা খোয়া গেছে। তার প্যান্টের পকেটে সামান্য কিছু টাকা ছাড়া আর কোন কিছু পাওয়া যায়নি।










