

সজীব খান, চাঁদপুর
উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর আলম জুয়েল।
তিনি সদর থানা বিএনপির ১নং সহ-সভাপতি এবং জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমানে, আলমগীর আলম জুয়েল ইউনিয়নের মানুষের সাথে কৌশল বিনিময় শুরু করে দিয়েছেন, পচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ইউনিয়নের একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে সর্বস্তরে গ্রহণযোগ্যতায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি আলোচনায় শীর্ষ রয়েছেন।

আলমগীর আলম জুয়েল একজন সমাজ সেবক পাশাপাশি একজন থেকে রাজনীতিবিদ, ছাত্র রাজনীতিকে বেড়ে ওঠা আলমগীর আলম জুয়েল নিজের যোগ্যতা বলে,মানুষের কল্যাণে কাজ করে এ পর্যন্ত এসেছেন,আলোচনা রয়েছেন। একজন বিএনপি’র নিবেদিত কর্মী হিসেবে আলমগীর আলম জুয়েল আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে দলীয় মনোনয় পাওয়ার আশা ব্যক্ত করেছেন, যোগ্য এবং ত্যাগী একজন বিএনপির কর্মী হিসেবে ইউনিয়নব্যাপী তিনি আলোচনায় রয়েছেন।
আলমগীর আলম জুয়েল মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষম বণ্টন, পরিকল্পিত উদ্যোগ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
নিজের পরিকল্পনা তুলে ধরে আলমগীর আলম জুয়েল বলেন, “সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সব ধরনের সহযোগিতা ও অনুদান মানুষের মধ্যে সুষমভাবে বণ্টন করব। যেখানে অনিয়ম দেখব, সেখানেই তা প্রতিহত করার চেষ্টা করব। মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই জনপ্রতিনিধি হতে চাই।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগাদী ইউনিয়নকেও নতুনভাবে সাজাতে চান তিনি। এমন একটি আলোকিত বাগাদী গড়ে তুলতে চান, যেখানে মানুষ চলার পথে উন্নয়নের ছোঁয়া দেখতে পাবে এবং প্রতিটি নাগরিক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাস করতে পারবে।
তিনি জানান, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের কুটিরশিল্পের প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে চান তিনি।
আলমগীর আলম জুয়েল বলেন, “জনগণের সেবা করার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদে আসা প্রত্যেক সেবাপ্রত্যাশী যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে কাজ করব। জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, ট্রেড লাইসেন্সসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে বাগাদী ইউনিয়নের মানুষ যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও যথাযথ সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
এলাকাবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, নিরাপদ ও জনকল্যাণমুখী বাগাদী ইউনিয়ন গড়ে তুলতে চান আলমগীর আলম জুয়েল। তাঁর প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বাগাদী ইউনিয়নকে উন্নয়নের একটি নতুন ধারায় এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.














