গৃহকর্মীকে শিক্ষকের নিয়মিত ধর্ষণ: ফুঁসে উঠেছে এলাকাবাসী

গাইবান্ধায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় জড়িত স্কুল শিক্ষককে গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

বুধবার (২৪ জুন) দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা অভিযোগ করেন, গত ১৫ মার্চ থেকে নিজ বাসায় গৃহকর্মীকে নিয়মিত ধর্ষণ করে আসছিলো গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইউনুস আলী।

নির্যাতন সইতে না পেরে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। পরে ৯ জুন নির্যাতিতার দাদি একটি সদর থানায় শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

এর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ওই শিক্ষক।

You might like