

বিনোদন প্রতিবেদক :
জনপ্রিয় অভিনেত্রী লুবনা নাজনীন। নিয়মিত অভিনয় করছেন খণ্ড ও ধারাবাহিক নাটকে। বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো কয়েকটি টেলিভিশনে প্রচার হচ্ছে।
নাটকগুলো হচ্ছে। সাজ্জাদ হোসেন দোদুলের ‘স্বপ্ন আড্ডা’ হাসান জাহাঙ্গীরের ‘ চাপাবাজ’ এজাজ মুন্নার ‘শহর আলী’ ও মুসাফির রনির ‘তোলপার’। নাটকগুলোতে তার চরিত্র বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। এছাড়া নতুন আরও দুটি ধারাবাহিক নাটকের শুটিংও শিগগির শুরু করবেন এ অভিনেত্রী।

অভিনয়ে পদচারণা দু বছর না হলেও দর্শকদের কাছে বেশ প্রিয় হয়েছেন তিনি।
লুবনা নাজনীন বলেন, ‘ভালো লাগা থেকেই অভিনয় আসা। অল্প সময়ে দর্শকের ভালোবাসাে পেয়ে আমি আনন্দিত। আমি ভালে ভালো চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। খুব বেশি কাজ করারও লোভ নেই তবে যা করবো সেটি মনোযোগ দিয়েই করবো।’
অভিনয়ের শুরু থেকে অন্তত বিশ অধিক খণ্ড নাটকে অভিনয় করেন তিনি। আগামীতে আরও খণ্ড নাটকে অভিনয় করবেন বলেও জানিয়েছন তিনি।
হাসান সাইদুল/এমআরআর/২০২০
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০২ সফর ১৪৪২ হিজরি, রোববার











